
মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে রাজস্ব সম্মেলন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যৌথভাবে এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের মূল উদ্দেশ্য দেশের রাজস্ব আহরণের গতি বৃদ্ধি করা কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর আধুনিকায়ন করা টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদের সংস্থান নিশ্চিত করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সার্বিক অর্থনীতি রাজস্ব নীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করবেন এবং সম্মেলনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মেলনে সরকারি-বেসরকারি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থনীতিবিদরা অংশ নিচ্ছেন।



