সংবাদ

মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেল-এ সান্ধ্যভোজের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এই আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বিশ্বনেতাদের এই বিশ্বমিলনমেলায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন এবং অনানুষ্ঠানিক পরিবেশে কুশল বিনিময় করেন। নৈশভোজকালে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতরাশ সভায়ও তাঁরা যোগ দেন।...
মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে তাঁকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রবাসী নেতাকর্মী প্রবাসীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইনমন্ত্রী...
মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয় বিমানটি ইস্তাম্বুলে ২ ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত। সফরকালে তিনি হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে অবস্থান করবেন জাতিসংঘের এই সর্বোচ্চ বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম অংশগ্রহণ যেখানে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার রূপরেখা তুলে ধরা হবে। সফরসূচি...
মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সফরের বিস্তারিত তুলে ধরেন। এবারের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বর্তমান সরকারের জাতিসংঘে এটিই প্রথম অংশগ্রহণ। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করায় সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা আইনের শাসন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট অর্থনৈতিক সহযোগিতা যুব ও নারীর ক্ষমতায়ন এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে তুলে ধরবেন। সফরকালে তিনি ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের স্বাগত...

ভিডিও সংবাদ