জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজিএ-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে তাঁকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রবাসী নেতাকর্মী প্রবাসীরা মিছিল ও স্লোগানের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সরকারের শীর্ষ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সাথে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক ও উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি ভাষণ দেবেন। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আইনের শাসন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করে ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।