
মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আয়োজিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সংবাদমাধ্যমকে বৈঠকের বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান দেশের সার্বিক অবকাঠামোগত ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নের গতি জোরদার করতে আজকের এই সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এবারের একনেক বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য মোট ১১টি উন্নয়নমূলক প্রকল্প উপস্থাপন করা হয়। এসব প্রকল্প দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিকল্পনা কমিশনের সদস্য এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উপস্থাপিত প্রকল্পগুলোর নানা দিক পর্যালোচনা করে নির্দেশনামূলক সিদ্ধান্ত প্রদান করা হয়।



