গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

মো.মতিয়ার রহমান: গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতার সুনিশ্চিত প্রতিফলন ঘটেছে। ১৭ই ফেব্রুয়ারি শপথ নেওয়া এই সরকারের ১৮০ দিনের পথচলা স্বচ্ছতা ও জবাবদিহিতারই স্বাক্ষর বহন করে। সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে তিনি জানান প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লাখ কৃষক পরিবারের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষক কার্ড ফ্যামিলি কার্ড প্রবাসী কার্ড ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করা হয়েছে। শিক্ষা খাতে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর কথা উল্লেখ করে তিনি জানান অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের পাওনা মেটাতে ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে।

আইনশৃঙ্খলা ও যোগাযোগের ক্ষেত্রে ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস এআই ট্রাফিক সিস্টেম রাজনৈতিক হয়রানিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভাটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এতে সরকারের উপদেষ্টা মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।