
মো.মতিয়ার রহমান: তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পরবর্তী প্রধান চালিকাশক্তি। আজ সকালে রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
২০২৬ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে যেখানে বাংলাদেশের জন্য অপার সুযোগ রয়েছে। এই খাতকে জাতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি জানান সরকার ইতোমধ্যে কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে ডিজাইন সার্ভিসে নগদ প্রণোদনার উদ্যোগ নিয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তাদের জন্য বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদান রাখা হয়েছে। মেধা ও দক্ষ তারুণ্যের ওপর ভর করে ২০৩০ সালের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সামিটে আয়োজিত ৩৫টি স্টলে তরুণদের রোবোটিক্স ডিপ-টেক উদ্ভাবন ঘুরে দেখে প্রধানমন্ত্রী প্রবাসী বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয় ও গবেষকদের একসাথে দেশ গড়ার আহ্বান জানান।



