বাংলাদেশকে বৃহৎ উৎপাদন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ বৃহৎ উৎপাদন হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই ‘এফডিআই সম্মেলন ২০২৬’-এ বক্তব্য ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন তরুণ ও কর্মঠ জনশক্তি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে টেকসই সমৃদ্ধির দিকে এগোচ্ছে দেশ। সরকার বিশেষ করে তৈরি পোশাক খাতের বৈচিত্র্যায়ন দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও জানান লাল ফিতার দৌরাত্ম্য দূর করে সরকারি সেবা ডিজিটালাইজড করা হচ্ছে ব্যবসায়ীরা সহজেই নতুন উদ্যোগ নিতে পারেন। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নেন। অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো ঘুরে দেখেন।