
মো.মতিয়ার রহমান: সময়ের চাহিদানুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন বর্তমান সময়ে সাইবার স্পেস তথ্যযুদ্ধ ড্রোন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নিরাপত্তা যুদ্ধের ধরন বদলে গেছে। তাই সংখ্যার চেয়ে কার্যকারিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর জোর দিয়ে প্রতিরক্ষা আধুনিকায়নের রূপরেখা প্রণয়ন করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি সমন্বিত আত্মনির্ভরশীল জাতীয় নিরাপত্তা কাঠামো প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।
পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে মেধা সততা ও শারীরিক যোগ্যতাকে প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন নিয়ম-শৃঙ্খলা ও ফিটনেসের বিষয়ে সেনাসদস্যদের কোনো আপস করা চলবে না। এছাড়া পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য অবদানের প্রশংসা করেন তিনি।



