প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নির্ধারিত সময়ে এ সভা শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে শেষ হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান দীর্ঘ আলোচনা শেষে সভায় দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি এবং আঞ্চলিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং একনেকের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী অনুমোদিত প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

উন্নয়নমূলক এ উদ্যোগগুলো বাস্তবায়ন হলে দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতি আরও সুদৃঢ় ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।