
মো.মতিয়ার রহমান: ডেঙ্গু প্রতিরোধ চলমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগেই তা প্রতিরোধ করা বেশি কার্যকর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রধান সময় হওয়ায় পরিস্থিতি জটিল হওয়ার আগেই মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে হবে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম হলেও আত্মতুষ্টির সুযোগ নেই প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছেন। তাঁর নির্দেশে দেশের ৬৪ জেলায় একযোগে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। ডেঙ্গুর ইতিহাস পরিবেশ মশার বিস্তার পর্যালোচনা করে আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় বাস্তবতাকে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ আইসিডিডিআর বি স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।



