ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল ডাটাবেজের নির্দেশ প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার ওপর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণ বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তাগিদ দেন। বৈঠকে দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন উপকারভোগী নির্বাচন ও তথ্য যাচাই-বাছাইয়ের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন তিনি।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।