বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদন ঢাকায় এআই ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: ইট উৎপাদনের জন্য পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে পরিবেশ দূষণ রোধে বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদন ও ঢাকায় এআই ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে আয়োজিত পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে দেশের বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সাথে রাজধানীতে হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থাপনার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণের ওপর জোর দেন এবং ঢাকার আরও ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন।

বৈঠকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।