
মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন নতুন উদ্যোক্তাদের পথ চলা কঠিন হলেও ইচ্ছাশক্তি থাকলে সাফল্য সম্ভব যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতায় সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে রয়েছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ ফান্ড গঠন করেছে সরকার এই প্ল্যাটফর্মটি তরুণ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন প্রয়োজনীয় রিসোর্স নিশ্চিত করতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত ৬টি স্টার্টআপ ও জামদানি নিয়ে কর্মরত রাফিহা ফ্যাশন হাউজকে তাৎক্ষণিক অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বর্তমান সরকার দেশ পরিচালনায় রাতদিন পরিশ্রম করে যে পরিবর্তনের সূচনা করেছে তরুণরাই তা ধরে রাখবে। নিজের জীবনের রাজনৈতিক ও ব্যবসায়িক সংগ্রামের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন অনেক কষ্টের মধ্য দিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে। তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন বর্তমান সরকার যেখানে দায়িত্ব শেষ করবে তরুণরা সেখান থেকেই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।



