বহুদলীয় সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরেই এসেছে: প্রধানমন্ত্রী

মো.মতিয়ার রহমান: বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের আত্মত্যাগ ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা পুনরায় সুগম হয়েছে। জনগণের আস্থা সাংবিধানিক অধিকার রক্ষায় তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান শিক্ষা খাতে অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ালেখা উপবৃত্তি প্রদান এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করা হচ্ছে। আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন নিয়মিত সংসদে তাঁর উপস্থিতি গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার প্রকাশ করে।

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রশংসা করে তিনি তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ-এর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।