গুমের অপরাধীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে: রাষ্ট্রপতি

মো.মতিয়ার রহমান: গুমের সঙ্গে জড়িত অপরাধী যত ক্ষমতাবানই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না অপরাধীদের আইনের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে।

৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে। গুম কেবল একজন মানুষকে কেড়ে নেয় না বরং একটি পরিবারকে ধ্বংস করে দেয় গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি সরকারের প্রতি তাদের পুনর্বাসন চিকিৎসা সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। তিনি আরও বলেন বিগত দেড় দশকে মুক্তচিন্তা গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে রাজনৈতিক নেতা সাংবাদিক ও সাধারণ নাগরিকদের গুম করা হয়েছিল।

এখন প্রতিশোধ নয় আইনি প্রতিকারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সভায় গুমের শিকার পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।