
মো.মতিয়ার রহমান: বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সকালে সচিবালয়ে মন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি স্থানীয় সরকার বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ড. আবদুল মঈন খান পানি ব্যবস্থাপনা টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ খাতে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। জনগণের উন্নয়ন দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। মার্কিন রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই মন্ত্রণালয়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ফলপ্রসূ করবে।



