বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনায় যেসব ব্যক্তি বা গণমাধ্যম ফ্যাসিজমকে প্রমোট সমর্থন করে তাদেরকে সামাজিকভাবে ধিক্কার বয়কট করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।

মঙ্গলবার ২৫ আগস্ট সচিবালয়ে তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ের শুরুতে সরকার প্রকাশিত আই হ্যাভ এ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তথ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। বিগত ১৭ বছরের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংস্কারে সরকার কাজ করছে জানিয়ে তিনি বস্তুনিষ্ঠ সমালোচনার আহ্বান জানান। শেখ হাসিনাসহ বিচারপ্রার্থীদের প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন জুলাই আন্দোলনসহ অতীত অপরাধের বিচারের স্বার্থে অভিযুক্তদের ফেরত আনার বিষয়ে সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। এছাড়া সংবাদপত্রের ভুয়া প্রচারসংখ্যা বন্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন বিটিভি ও সরকারি মাধ্যমে এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর খবরও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে ইতোমধ্যে এক কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এবং ট্রাস্ট ফান্ডের অনুদান দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।