মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী

মো.মতিয়ার রহমান: মেধাবীদের সঠিক মূল্যায়ন উৎসাহ দিতে পারলে তার সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন দেশের সন্তানেরা মেধা যোগ্যতা দিয়ে যেকোনো অর্জন এনে দিলে সরকার তা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে এ জয় কেবল বিজয়ীদের নয় পুরো বাংলাদেশের অর্জন। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষকেরা বিভিন্ন সমস্যার কথা জানালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে সব ধরনের সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের কাজের ধরন আলাদা হলেও মূল লক্ষ্য একটাই—দেশে শান্তি আনা।

উল্লেখ্য বিশ্বের ১৩৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১ম স্থান এবং হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী হাফেজা রাবেতা বিনতে রমজান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩য় স্থান অর্জন করেন। সংবর্ধনায় প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন।