
মো.মতিয়ার রহমান: বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বকেয়া আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে গভীর আলোচনা হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান। জবাবে হাইকমিশনার ঢাকায় তাঁর বিগত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা দু’দেশের কূটনৈতিক মেলবন্ধনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি জোর অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করতে একটি সুনির্দিষ্ট উপযুক্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।
আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। উচ্চপর্যায়ের এই সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



