বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

মো.মতিয়ার রহমান: বাংলাদেশে বর্তমানে বাণিজ্য বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে বর্তমান সরকার সম্পূর্ণ প্রস্তুত।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচেম-এর ৮ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে তাদের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা জানান দায়িত্ব গ্রহণের পর থেকে নতুন কমিটি বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিধিদলের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সরকারের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।