
মো.মতিয়ার রহমান: আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব কৃষকের নির্ভুল স্বচ্ছ পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের অধিকার নিশ্চিত করতে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার ৪ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান প্রতিটি কৃষকের জন্য ছবি কিউআর (QR) কোড-সংবলিত বিশেষ কার্ড তৈরির নির্দেশ দিয়েছেন। এই কার্ডে কৃষকের ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি তাঁর কৃষি উৎপাদন সরকারি সহায়তা কৃষি বাজার-সংক্রান্ত নানা তথ্য সংরক্ষিত থাকবে। কৃষি খাতে সরকারি ভর্তুকি প্রণোদনা সহজ শর্তে ঋণ সরাসরি প্রকৃত কৃষকদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কাজ শুরু প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে সবার হাতে কার্ড তুলে দেওয়া হবে।
চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে এই কার্ডের সুবিধা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এই যুগান্তকারী কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে।



