
মো.মতিয়ার রহমান: আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ সুন্দর পরিবেশ রেখে যেতে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন বিগত কয়েক দশকে ঢাকা থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট টিস্যুসহ নানাবিধ বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাস্তার পাশের ময়লা-আবর্জনা দুর্গন্ধের কারণে সাধারণ পথচারী গণপরিবহন ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।নিজ ঘর পরিষ্কার রাখার উদাহরণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন আমরা যেমন নিজেদের ঘর আবর্জনামুক্ত রাখি তেমনই পুরো দেশটাকেও পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন অঞ্চল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান নদী-পুকুর পাবলিক প্লেসগুলো সঠিক পরিচর্যার অভাবে সৌন্দর্য হারাচ্ছে।
কেবল পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে প্রতিটি নাগরিক যদি নিজ নিজ জায়গায় সচেতন হন তবেই আবর্জনামুক্ত সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশকে সুন্দর রাখতে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।



