
সাবিনা ইয়াসমিন: পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান তিন দিনের এক সরকারি সফরে ৭ জুন রবিবার রাশিয়ায় যাচ্ছেন। সফরকালে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান আগামী ৮ জুন মস্কোয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। সেখানে তারা বর্তমান দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। সুত্র বাসস



