মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ

মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেল-এ সান্ধ্যভোজের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এই আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বিশ্বনেতাদের এই বিশ্বমিলনমেলায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন এবং অনানুষ্ঠানিক পরিবেশে কুশল বিনিময় করেন। নৈশভোজকালে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতরাশ সভায়ও তাঁরা যোগ দেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও ইতিবাচক কূটনৈতিক সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে এই আন্তর্জাতিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।