জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয় বিমানটি ইস্তাম্বুলে ২ ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত। সফরকালে তিনি হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে অবস্থান করবেন জাতিসংঘের এই সর্বোচ্চ বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম অংশগ্রহণ যেখানে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার রূপরেখা তুলে ধরা হবে। সফরসূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের উদ্বোধনী অনুষ্ঠান ও মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় অংশ নেবেন তিনি। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্ট ও জলবায়ু বৈঠকে যোগ দেবেন। ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সম্পর্কিত সভায় বক্তব্য প্রদান এবং সাধারণ পরিষদের মূল বিতর্ক পর্বে ভাষণ দেবেন।

এছাড়া কুয়েত পাকিস্তান থাইল্যান্ডসহ একাধিক দেশের শীর্ষনেতা বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।