
মো.মতিয়ার রহমান: রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলি শৃঙ্খলার মান সততা ও নিযুক্তিগত উপযুক্ততাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ ২০২৪ সালের বীর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



