
মো.মতিয়ার রহমান: শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনকে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
সন্দেহভাজন ওই তিন আসামি বর্তমানে ভারতে বিচার প্রক্রিয়ার মুখোমুখি রয়েছে। মন্ত্রী উল্লেখ করেন তাদের ফিরিয়ে আনতে ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে আইনি কার্যক্রম চলমান থাকা অবস্থাতেও আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা সম্ভব। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার আশা করছে বাংলাদেশ।



