প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। আজ ৬ জুলাই সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জবাবে প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এক জরুরি সংবাদ সম্মেলনে জানান উভয় সরকারের আলোচনার ভিত্তিতে এই সফরের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।