দূষণমুক্ত নদী পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মো.মতিয়ার রহমান: ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ বর্জ্য ব্যবস্থাপনা নৌপথের উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।সভায় প্রধানমন্ত্রী বলেন শুধু সরকারি আদেশের অপেক্ষায় না থেকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের স্বার্থে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। তিনি বুড়িগঙ্গা তুরাগ ধলেশ্বরী বালু ও শীতলক্ষ্যা নদীসহ সংলগ্ন খাল-ড্রেনের দূষণ মুক্ত করা বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পূর্বগৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এছাড়া ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী মুখ্য সচিব এবং ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।