
মো.মতিয়ার রহমান: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি মাতারবাড়িতে অবতরণ করে।
বিমানবন্দরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী হাটহাজারী এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তরের উদ্দেশে রওনা হন।
এরপর সন্ধ্যায় রেডিটে রেডিসন ব্লুতে সাংগঠনিক সভা শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন তিনি।



