
মো.মতিয়ার রহমান: দেশে সবুজায়নের সামাজিক আন্দোলন সফল করতে প্রতিটি নতুন সন্তানের জন্মকে গাছ লাগানোর মাধ্যমে স্মরণীয় করে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক অনুষ্ঠানে তিনি এই ব্যতিক্রমী বার্তা দেন।
প্রধানমন্ত্রী তাঁর শৈশবের ঢাকা শহরের স্মৃতি চারণ করে বলেন বর্তমান ঢাকা আগের মতো সবুজ নেই। এই পরিস্থিতি বদলাতে পরিবারে নতুন সন্তান বা আত্মীয়ের জন্ম হলে তার নামে একটি করে গাছ লাগানো উচিত যেন নবজাতকের সাথে সাথে একটি গাছও বেড়ে ওঠে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম ও স্কুলগুলোতে ৯০ হাজার গাছ রোপণের সরকারি উদ্যোগের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন কেবল ইচ্ছেমতো গাছ লাগালেই হবে না মাটির প্রকৃতি ও আবহাওয়া বুঝে পরিবেশবান্ধব দেশীয় প্রজাতির গাছ নির্বাচন করতে হবে। তিনি পরিবেশের জন্য ক্ষতিকর গাছ পরিহার করে ঔষধি ফলদ ও বিপন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন। একই সাথে বনায়নের পর গাছটির সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।



