
মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী ড. আবদুল মঈন খান চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব.ড. এ কে এম শামছুল ইসলাম এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। চারদিনের এই সফরে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক সহযোগিতার মতো জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলো গুরুত্ব পায়।
এছাড়া প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ৮টি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স মাতৃ-শিশু স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।



