
মো.মতিয়ার রহমান: সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সম্প্রীতি রক্ষা জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন কোনো অবস্থাতেই মুক্তচিন্তা সংবাদমাধ্যমের স্বাধীনতা কিংবা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে এ আইন করা হচ্ছে না। অতীতের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো অপব্যবহারের সুযোগ বন্ধে খসড়া থেকে সব ধরনের দ্ব্যর্থবোধক শব্দ বাদ দিয়ে পরিমার্জন করা হচ্ছে। তবে বাকস্বাধীনতার নামে অনলাইন প্ল্যাটফর্মে সাইবার বুলিং অশালীন কনটেন্ট ছড়িয়ে সামাজিক মূল্যবোধ বিনষ্ট করা রোধ করতে সরকার কঠোর অবস্থান নেবে। কন্সালটেশন সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনলাইন জালিয়াতি সেক্সটোরশন ব্ল্যাকমেইলিং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের মতো সাইবার অপরাধ প্রতিরোধে যুগোপযোগী আইনের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন অংশীজনদের মতামতের ভিত্তিতেই পরিমার্জিত আইন চূড়ান্ত করা হবে। তিনি মিথ্যা অভিযোগকারীদের শাস্তি জামিন অযোগ্য ধারা বাদ দেওয়াকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন পাশাপাশি সাইবার অধিকার লঙ্ঘনে সরকারি সংস্থার জবাবদিহিতার বিধান রাখার প্রস্তাব দেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ গণমাধ্যম সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.