
মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে সংসদীয় কার্যক্রম জোরদার এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।
একইসঙ্গে জাতীয় সংসদে এমপিদের নিয়মিত উপস্থিতি এবং শৃঙ্খলা বজায় রেখে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.