
মো.মতিয়ার রহমান: জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে এক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ তথ্যটি নিশ্চিত করেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সিস্টেম চালুর বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর তাদের সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প কারিগরি সক্ষমতা বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।
আলোচনায় আধুনিক সাউন্ড সিস্টেমের কার্যকারিতা ও সংসদীয় কার্যক্রমের সাথে এর সামঞ্জস্য রক্ষার দিকগুলো প্রাধান্য পায়। উপস্থিত প্রতিনিধিরা এ বিষয়ে নিজ নিজ মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.