
মো.মতিয়ার রহমান: দেশে দীর্ঘদিনের মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা প্রি-কেস মেডিয়েমন কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ বিচারাধীন মামলা রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রি-কেস মেডিয়েশন বিচারপ্রার্থীদের দ্রুত ও কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করেছে।
আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি নতুন জেলায়—বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান পাইলট প্রকল্পের অধীনে ২০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন চালুর পর গড়ে মামলা দায়ের ৬২ দশমিক ০২ শতাংশ কমেছে। এর মধ্যে পারিবারিক বিরোধে ৫১% বণ্টনসংক্রান্ত মামলায় প্রায় ৬৭% এবং যৌতুক নিরোধ আইনে প্রায় ৬৮% মামলা হ্রাস পেয়েছে।
আইনগত সহায়তা প্রদান সংশোধন আইন ২০২৬-এর অধীনে চালু হওয়া এই কার্যক্রমকে কার্যকর করতে বিচারক আইনজীবী ও মধ্যস্থতাকারীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে মধ্যস্থতা কার্যক্রমে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন। সরকারের নিখরচায় আইনি সহায়তার এই তথ্য প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন মন্ত্রী।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.