
মো.মতিয়ার রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শিশুদের মানবিক গুণসম্পন্ন ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন দেশ গড়তে মানবিক সৈনিক দরকার আর এই মানবিক সৈনিক শিক্ষকেরাই গড়ে তুলবেন। শিশুরা মানবিক হলে তবেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন তাদের পেশাগত সীমাবদ্ধতা ও সংকট দূর করার পাশাপাশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা পরিবেশ রক্ষায় প্রতিবছর বর্ষাকালে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শিত হয় এবং দেশসেরা শিক্ষক শিক্ষার্থী প্রতিষ্ঠানকে পদক প্রদান করা হয়।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.