
মো.মতিয়ার রহমান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও নতুন আন্তর্জাতিক রুট চালুর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে সরকার। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এয়ারবাসের সঙ্গেও আলোচনার পথ খোলা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে উপদেষ্টা জানান গেটস ফাউন্ডেশনের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য কৃষি প্রযুক্তি এবং দেশে টিকা উৎপাদনের সক্ষমতা গড়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ সমাধান নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন ১২ লাখের বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা বজায় রাখা এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনসহ বৈশ্বিক অংশীদারদের যুক্ত রাখা হচ্ছে। জলবায়ু সম্মেলনে নদী খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। উল্লেখ্য সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.