
মো.মতিয়ার রহমান: জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বাঘ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন প্রায় একশ বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ বর্তমানে আশঙ্কাজনকভাবে কমে পাঁচ হাজারে নেমে এসেছে। এই পরিসংখ্যান প্রমাণ করে বাঘের অস্তিত্ব এখন চরম হুমকির মুখে। কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম এই মহাবিপন্ন প্রজাতিকে চিরতরে হারিয়ে ফেলবে। বর্তমানে সুন্দরবনে ১২৪টি ঢাকা জাতীয় চিড়িয়াখানায় ১৫টি দেশের অন্যান্য চিড়িয়াখানায় প্রায় ৫০টি বাঘ রয়েছে। বাঘ বাংলাদেশের জাতীয় সম্পদ সরকার এই সম্পদ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপে বদ্ধপরিকর নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা তৈরি করাই সরকারের অন্যতম মূল লক্ষ্য।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.