
সাবিনা ইয়াসমিন: প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সূত্র বাসস
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক এমওইউ দুটি চুক্তি একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব বলেন এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইনোভেটিং অ্যাট স্কেল প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.