
মো.মতিয়ার রহমান: রাষ্ট্রীয় দায়িত্ব পালন দেশের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি। আজ বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম দরবারে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
ভাষণে তিনি জানান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পূর্বেই তিনি দলীয় পদ সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং দায়িত্ব পালনে কারো প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। দেশ ও জনগণের স্বার্থই হবে তাঁর মূল লক্ষ্য। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বঙ্গভবনের মর্যাদা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। তিনি সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়া অপচয় রোধ রাষ্ট্রীয় তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতায় অবদান রাখা সাবেক নেতাদের স্মরণ করেন। পরিশেষে বঙ্গভবনের সকল সদস্যকে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.