
মো.মতিয়ার রহমান: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার ১১ জুলাই প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্প-এর আওতায় ঢামেকের দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ অভিযান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর সহধর্মিণী ও ঢামেকেরই সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতারা জানান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অনন্য অবদান রাখা এই ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন অত্যন্ত আবেগঘন ও আনন্দের। বর্তমান শিক্ষার্থীরাও এই সফরকে ঘিরে অত্যন্ত আনন্দিত তারা আশা করছেন প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পরিদর্শনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই চিকিৎসালয়ের অবকাঠামো চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান আরও বেগবান হবে এবং দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক ও জনমুখী করতে তা কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.