
মো.মতিয়ার রহমান: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ডিএমসি ডে-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় ডিএমসি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি ঐতিহাসিক এই দিনটির উদ্বোধন করেন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আধুনিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে চলমান প্রকল্পের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ডিএমসি-র দুটি ছাত্রী হোস্টেল নির্মাণসংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।
ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে চারা গাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান। তাঁরা যৌথভাবে একটি অর্জুন ও একটি নিম গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয় এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.