
মো.মতিয়ার রহমান: বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় নতুন গতি এসেছে। গত দুই মাসে সার্ভিসটির মাধ্যমে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। পূর্বে শুধু চিঠি ছোট প্যাকেট পাঠানো হলেও এখন ফ্রিজ মোটরসাইকেল আলমারি এসি টিভি রান্নার সামগ্রীর মতো ভারী মালামালও স্বল্প খরচে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ। প্রথম কেজিতে ১০ টাকা পরবর্তী প্রতি কেজিতে মাত্র ৫ টাকা মাশুলে এই সেবা পাচ্ছেন গ্রাহকরা।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান আইনি বাধা নেই এমন যেকোনো পণ্য এখন ডাকের গাড়িতে তুলে নির্দিষ্ট সময়ে বিলি করা হচ্ছে। পণ্য বিলির সুনির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে—ঢাকা থেকে জেলা শহরে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এক জেলা থেকে অন্য জেলায় ৪৮ ঘণ্টা এবং দুর্গম এলাকায় ৯৬ ঘণ্টার মধ্যে সেবা মিলবে। গ্রাহকদের জন্য যুক্ত হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটরও। সক্ষমতা বাড়াতে তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রসেসিং সেন্টারকে মূল হাব হিসেবে ব্যবহার এবং ৫০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাইক যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আন্তঃজেলা বাসা বদলের আসবাবপত্র পরিবহনের পরিকল্পনাও রয়েছে। তবে নিরাপত্তা স্বার্থে বিস্ফোরক দাহ্য পদার্থ মাদক ও গ্যাস সিলিন্ডার পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। সাশ্রয়ী মূল্যে দেশের প্রতিটি প্রান্তের মানুষকে একসূত্রে যুক্ত করাই স্পিড পোস্টের মূল লক্ষ্য।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.