
সাবিনা ইয়াসমিন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জুলাই শহীদদের আত্মত্যাগ আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।
শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
জুলাই শহীদদের হত্যাকারিদের বিচার এদেশের মাটিতেই হবে উল্লেখ করে তারেক রহমান বলেন বিচারের নামে কারো প্রতি যেনো অবিচার না হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে একটু বিলম্ব হোক তবুও অন্যায়কারীর যেনো সঠিক বিচার হয় আমরা সেই চেষ্টাই করবো। জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন শহীদ হয়েছেন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো দেশের মানুষের ভাগ্য উন্নয়ন অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে অর্জন আমরা করেছি তা একক কোনো ব্যক্তি বা দলের নয় দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের অর্জন জনতার সম্মিলিত ত্যাগের ফসল। সুত্র বাসস
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.