
মো.মতিয়ার রহমান: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সফরের বিস্তারিত তুলে ধরেন। এবারের অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী বর্তমান সরকারের জাতিসংঘে এটিই প্রথম অংশগ্রহণ। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করায় সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা আইনের শাসন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা সংকট অর্থনৈতিক সহযোগিতা যুব ও নারীর ক্ষমতায়ন এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে তুলে ধরবেন। সফরকালে তিনি ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতঃরাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনায় যোগ দেবেন। ২৩ সেপ্টেম্বর তিনি বৈশ্বিক বৈষম্য সংকট ও ক্লাইমেট অ্যাকশন শীর্ষক সভায় বক্তব্য রাখবেন। ২৪ সেপ্টেম্বর তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন।
তিনি রোহিঙ্গা সংকট মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে অংশ নেবেন। সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এবং কুয়েত পাকিস্তান থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.