
মো.মতিয়ার রহমান: চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় সরকার। আজ শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় এ আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ঐতিহাসিক চীন সফর উপলক্ষে লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের মাধ্যমে দু’দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন গতি লাভ করেছে। বাংলাদেশ চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ইন্টারেস্টের পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুষম অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি রাস্তাঘাট অবকাঠামো সোলার ও গ্রিন এনার্জির ক্ষেত্রে চীনা প্রযুক্তির সহায়তার ওপর জোর দেন। একই সাথে বাংলাদেশের তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে চীনের সহযোগিতা কামনা করেন।
সভায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান ভবিষ্যতে ঢাকা চট্টগ্রাম ও সিলেটকে হাইস্পিড ট্রেনের আওতায় আনতে তারা আগ্রহী। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.