
মো.মতিয়ার রহমান: ওয়্যারহাউজিং সয়াবিন তুলা গমসহ কৃষি তথ্যপ্রযুক্তি আইটি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে জানান বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসায় যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে মার্কিন ব্যবসায়ীদের কাছে বিনিয়োগের অনুকূল পরিবেশের শুভ বার্তা দেবে। শিগগিরই ঢাকায় ইউএস ইনভেস্টর সামিট আয়োজন ডিএফসি-র মাধ্যমে সহায়তা বৃদ্ধি এফডিএ-র পরীক্ষাকার্য পরিচালনা এবং বাংলাদেশকে প্যাক্স সিলিকা উদ্যোগে যুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশ্বস্ত করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় সার্জিও গর রোহিঙ্গাদের আশ্রয় মানবিক সহায়তার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে আন্তর্জাতিক সহায়তার বড় অংশ প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিশেষ দূত এই সংকটের টেকসই রাজনৈতিক সমাধানে আসিয়ানসহ সংশ্লিষ্ট সব দেশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.