
মো.মতিয়ার রহমান: বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ২০ মিনিটে তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন। মাঠপর্যায়ের সেনাসদস্যদের মনোবল বাড়াতে দেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম সরাসরি রণক্ষেত্র পরিদর্শন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সমরাস্ত্রের ব্যবহার রণকৌশল এবং একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। তিনি বাঙ্কারে নেমে অফিসারদের সাথে মতবিনিময় করেন এবং গাছের আড়ালে ছদ্মবেশে থাকা সৈনিকদের খোঁজ নেন। পরে তিনি সেনাদের সাথে তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন।
দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি পেশাদার প্রশিক্ষণ ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর সাথে এই পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো. মতিয়ার রহমান, ঠিকানা: ১৫৫, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, ৮ম তলা, মিরপুর-১, ঢাকা-১২১৬, যোগাযোগ: ফোন:+880 2-55075545, মোবা:01713003697 ই-মেইল:pmnewsbd@gmail.com
Copyright © 2026 PM News. All rights reserved.